• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘আইন হাতে তোলার প্রবণতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ০০:২৭
অ+
অ-
‘আইন হাতে তোলার প্রবণতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে’

ছাত্র-জনতার নাম করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে তল্লাশির নামে লুটপাটসহ নানা ধরনের অরাজকতা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে ছাত্র-জনতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়ায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা লাভবান হচ্ছে। কাজেই অবিলম্বে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন আম জনতার দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মোহাম্মদ মশিউজ্জামান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ)  আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের পঞ্চম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন
‘সরকার জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে স্থির থাকতে পারছে না’
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রতা কমিয়ে আনতে হবে

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতারে আরও উপস্থিত ছিলেন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, এবি পার্টির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিবলী নোমান।

বিজ্ঞাপন

মশিউজ্জামান বলেন, গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সব দলমতের নেতাদেরও মনে রাখতে হবে, ছাত্র-জনতার নামে দেশে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হবে তার দায় দিনশেষে আন্দোলনকারী শক্তিগুলোর ওপরই বর্তাবে। দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে সরকারকে বিব্রত করার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে আইন হাতে তুলে নেওয়ার এ প্রবণতা বন্ধ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, এবি পার্টির গণইফতার অনেক চমৎকার ও ব্যতিক্রমী একটি আয়োজন। গণইফতারে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত হয়েছে এবং তাদের পাশে থেকে এবি পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওএফএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী