• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

সিরীয় শরণার্থীদের এখন দেশে ফেরা উচিৎ, বলছেন ড্যানিশ প্রধানমন্ত্রী

এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে
১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯
অ+
অ-
সিরীয় শরণার্থীদের এখন দেশে ফেরা উচিৎ, বলছেন ড্যানিশ প্রধানমন্ত্রী

ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন অসংখ্য সিরিয়ান অভিবাসীরা। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর নতুন করে আলোচনায় এসেছেন সিরিয়ানরা। ডেনমার্কে অবস্থান করা ৩৫ হাজার সিরিয়ান শরণার্থীকে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক প্রশ্নের জবাবে সিরীয় শরণার্থীদের ডেনমার্ক ছাড়ার এ আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন। 

জানা যায়, বর্তমানে ডেনমার্কে প্রায় ৩৫ হাজার সিরিয়ান অভিবাসী বসবার করছেন। এদের মধ্যে প্রায় ৯ শতাংশ ড্যানিশ নাগরিকত্ব পেলেও বাকিরা অস্থায়ী হিসেবে দীর্ঘদিন ধরে ডেনমার্কে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন দেশটির অভিবাসীরা। 

ড্যানিশ ডেমোক্রেটসের সভাপতির করা ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন আরও বলেন, আমাকে ডেনমার্ক থেকে পালাতে বাধ্য করা হলে সেখানে ফিরে আসার খুব ইচ্ছা সবসময়ই থাকবে। ডেনমার্কে অনেক সিরিয়ান অভিবাসী বসবাস করছেন। তাদের অনেকেই আবার অস্থায়ীভাবে আছেন। অবশ্যই আমি প্রত্যাশা করবো তারা খুব দ্রুতই তাদের দেশে ফিরে যাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনার পদত্যাগে ডেনমার্কে বিজয় মিছিল
হাঁটার জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে দুবাই
জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

এদিকে প্রধানমন্ত্রীর ওই উক্তির পর পৃথক এক বিবৃতিতে ড্যানিশ রিফিউজি কাউন্সিল সিরিয়ান অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনও অনেক জটিল ও স্পর্শকাতর বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় যুদ্ধ বন্ধ হলেও সেখানকার পরিবেশ এখনো ঠিক হয়নি। সেখানে অনেক অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে। এমন অবস্থায় এসব অহেতুক বিতর্ক কেবল সিরিয়ান অভিবাসীদের উদ্বেগ-উৎকন্ঠাকে আরও ঘনীভূত করবে।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা