• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মাস্টার অফ দ্য আর্টস জয়নুল আবেদিনের স্প্যানিশ সংস্করণ উন্মোচন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮
অ+
অ-
মাস্টার অফ দ্য আর্টস জয়নুল আবেদিনের স্প্যানিশ সংস্করণ উন্মোচন

মেক্সিকোর সিনেটের উচ্চকক্ষে ‘শিল্পাচার্য: মাস্টার অফ দ্য আর্টস- জয়নুল আবেদিন’ শীর্ষক পুস্তিকার স্প্যানিশ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনী, শিল্পে তার অসামান্য অবদান, এবং মেক্সিকোর সঙ্গে তার সাংস্কৃতিক সংযোগ তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

গত বুধবার মেক্সিকো বাংলাদেশ দূতাবাস এবং রুটা ৫-এর যৌথ উদ্যোগে পুস্তিকাটির স্প্যানিশ সংস্করণ উন্মোচন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি সিনেটর যেকল পোলেনেস্কি, সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ, রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ, শিল্পকলার পৃষ্ঠপোষক মার্গারিটা চাকন বাচে, এবং কর্দোবার প্রতিনিধি হুয়ান ট্রেস জিলিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রদর্শিত ‘মনপুরা ৭০’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনন্য শিল্পকর্মগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেয়। যা তার শিল্পকর্মের কালজয়ী সাংস্কৃতিক গুরুত্ব এবং বৈশ্বিক সম্প্রীতি সৃষ্টিতে ভূমিকারই প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

সিনেটর যেকল পোলেনেস্কি তার বক্তব্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং মেক্সিকোতে বাংলাদেশি ও এশীয় শিল্প প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তার প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। 

তিনি আরও উল্লেখ করেন, ১৯৫৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মেক্সিকো সফর, দুই দেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সংলাপের ভিত্তি স্থাপন করেছিল। সিনেটর ইভিডেলিজা রেয়েস হার্নান্দেজ পুস্তিকাটির প্রশংসা করেন এবং বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত আবিদা ইসলাম পুস্তিকাটিকে মেক্সিকোর সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাংস্কৃতিক বিনিময়ের একটি চিরস্মরণীয় নিদর্শন হিসেবে অভিহিত করেন। 

বিজ্ঞাপন

রুটা ৫-এর মিসায়েল মার্টিনেজ সানচেজ রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মার্গারিটা চাকন তার বক্তব্যে উল্লেখ করেন, মেক্সিকান শিল্পীরা, বিশেষ করে হোসে ক্লেমেন্তে ওরোজকো এবং ডেভিড আলফারো সিকেইরোস, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রশৈলী ও বিষয়বস্তুর ওপর গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি আন্তর্জাতিক শিল্পের প্রচারের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করার গুরুত্ব ব্যাখ্যা করেন।

আরও পড়ুন

মালদ্বীপে সরকারি ভবনে আগুন, ৩ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ
বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সিরীয় শরণার্থীদের এখন দেশে ফেরা উচিৎ, বলছেন ড্যানিশ প্রধানমন্ত্রী

অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের অন্যান্য স্প্যানিশ ভাষায় প্রকাশিত পুস্তক( জাতীয় কবি নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল, বিউটিফুল বাংলাদেশ) নিয়েও গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, এই সব প্রকাশনাগুলো বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পুস্তিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। এই সাংস্কৃতিক আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বৈরুতের দাহিয়া থেকে বাংলা‌দে‌শি‌দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ

বৈরুতের দাহিয়া থেকে বাংলা‌দে‌শি‌দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি