• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

আমিরাতে প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৮
অ+
অ-
আমিরাতে প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আয়োজন করা হবে। আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ নামাজের আদায়ের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

ইসলামী বিধান অনুযায়ী মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন

আমিরাতে সরকারি স্কুলে জামাতে জোহর আদায়ের নিয়ম চালু
দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা
আমিরাতের ওমরাহ যাত্রীদের যে নতুন নিয়ম মানতেই হবে

আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেন, সালাতুল ইস্তিসকা একটি সামষ্টিক ইবাদত, যেখানে সমাজ ও আধ্যাত্মিকতার দিকটি একসঙ্গে প্রতিফলিত হয়। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে বৃষ্টি ও অনুগ্রহ একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রহমত প্রার্থনার গুরুত্ব অনুধাবন করা যায় এর মাধ্যমে।

বিজ্ঞাপন

আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশজুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে।

সূত্র : গালফ নিউজ

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মসজিদজুমাসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার

চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার

কবরস্থানের গেট নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

কবরস্থানের গেট নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬