• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

জিজ্ঞাসা ও সমাধান : পাঠকের আস্থার বাতিঘর ঢাকা পোস্ট

নুরুদ্দীন তাসলিম
নুরুদ্দীন তাসলিম
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০
অ+
অ-
জিজ্ঞাসা ও সমাধান : পাঠকের আস্থার বাতিঘর ঢাকা পোস্ট

ডিজিটাল যুগে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করছি প্রতিনিয়ত। জ্ঞান, তথ্য, মতামত সবই এখন এক ক্লিকে হাজির চোখের সামনে। ধর্মীয় সমস্যা ও এর সমাধানও এর বাইরে নয়। নামাজ, রোজা, যাকাত, হজ, পারিবারিক জীবন, অর্থনীতি, সমসাময়িক ইস্যু, সব বিষয়ে অসংখ্য লেখা, ভিডিও ও ফতোয়া পাওয়া যায় অনলাইনে। কিন্তু এসব তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

বিজ্ঞাপন

এই সংশয় থেকে উদ্ধারে প্রয়োজন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ইসলামের আলোকে সঠিক, প্রামাণ্য ও দায়িত্বশীল তথ্য উপস্থাপন করা হবে। পাঠকের সেই প্রয়োজন পূরণে কাজ করে যাচ্ছে ঢাকা পোস্ট ইসলাম বিভাগ। চেষ্টা করছে পাঠকের জিজ্ঞাসা ও সমাধানের বিশ্বস্ত ঠিকানা হতে।

অনলাইনে ইসলামী তথ্য : চ্যালেঞ্জ ও প্রয়োজন

বর্তমানে অনলাইন জগতে ধর্মীয় প্রশ্নের উত্তর পাওয়া সহজ। কিন্তু সহজলভ্য মানেই সঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বা বিভিন্ন অনির্ভরযোগ্য ওয়েবসাইটে অনেক সময় ভুল ব্যাখ্যা, দুর্বল সূত্র বা ব্যক্তিগত মতামতকেই ধর্মীয় বিধান হিসেবে উপস্থাপন করা হয়। এতে সাধারণ মুসলিম বিভ্রান্ত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ইসলাম ও জীবনের প্রশ্নের উত্তর মেলে ঢাকা পোস্টে

বিশেষ করে সমসাময়িক ইস্যু, ব্যাংকিং, বীমা, প্রযুক্তি ব্যবহার, নারী-পুরুষ সম্পর্ক, রাজনৈতিক অংশগ্রহণ, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত এসব বিষয়ে সঠিক ও প্রাসঙ্গিক ব্যাখ্যা জানা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে ইসলামের সঠিক বিধান জানতে প্রয়োজন হয়, কোরআন ও সহিহ হাদিসভিত্তিক বিশ্লেষণ, স্বীকৃত আলেমদের মতামত ও প্রাসঙ্গিক ফিকহি ব্যাখ্যা এবং সমসাময়িক বাস্তবতার আলোকে সঠিক উপস্থাপন। 

এই দায়িত্বশীল কাজটিই করে যাচ্ছে ঢাকা পোস্ট ইসলাম বিভাগ।

বিজ্ঞাপন

নিরবচ্ছিন্ন যাত্রা

২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে বিরতিহীনভাবে পাঠকের ধর্মীয় জিজ্ঞাসার সমাধান দিয়ে যাচ্ছে বিভাগটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনলাইন পাঠকের চাহিদা বেড়েছে। মানুষ দ্রুত, সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য উত্তর চান। সেই চাহিদার প্রতি লক্ষ্য রেখে কনটেন্ট প্রস্তুত করা হয় নির্ভরযোগ্য সূত্রের আলোকে।

প্রতিটি লেখা প্রস্তুতের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়— বিশুদ্ধ সূত্র যাচাই, ভাষার সহজবোধ্যতা, বিভ্রান্তি এড়ানো, অপ্রয়োজনীয় মতবিরোধ পরিহার, দায়িত্বশীল উপস্থাপন। ফলে ইসলাম বিভাগ ধীরে ধীরে পাঠকের আস্থার বাতিঘরে পরিণত হয়েছে।

পাঠকের প্রত্যাশা পূরণের নিরন্তর চেষ্টা

ছয় বছরের এই পথচলায় বিভাগটি শুধু কনটেন্ট প্রকাশ করেনি; বরং পাঠকের সঙ্গে একটি আস্থার সম্পর্ক গড়ে তুলেছে। প্রায় প্রতি মাসেই বিপুলসংখ্যক পাঠক ধর্মীয় সমস্যার সমাধান খুঁজতে ইসলাম বিভাগে প্রবেশ করেন।

অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন পাঠান। কেউ জানতে চান ইবাদতের নিয়ম, কেউ পারিবারিক জটিলতার সমাধান, কেউ সমসাময়িক বিতর্কের শরিয়তসম্মত অবস্থান। এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভাগটি কয়েকটি পন্থা অবলম্বন করে। সমাধান খুঁজতে কখনো কখনো নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ নেওয়া হয়। এছাড়াও গুরুত্ব দেওয়া হয় গ্রহণযোগ্য ফিকহি মতামতের ওপর। এড়িয়ে চলা হয় অপ্রয়োজনীয় বিতর্ক।

বর্তমানে ধর্মীয় তথ্য জানার ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ধরনের বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। পাঠকের বিভ্রান্তি দূর করতে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম অনেকের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠতে পারে। ইসলাম বিভাগ সেই দায়িত্বই পালন করে চলেছে।

ডিজিটাল বিভ্রান্তির যুগে সঠিক তথ্যভিত্তিক, প্রামাণ্য ও দায়িত্বশীল উপস্থাপনার মাধ্যমে জিজ্ঞাসা ও সমাধানের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে ঢাকা পোস্ট ইসলাম বিভাগ। পাঠকের আস্থা, ভালোবাসা ও নিয়মিত উপস্থিতিই তার সবচেয়ে বড় স্বীকৃতি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকাপোস্টইসলাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন

নারী সাহাবিরা যেসব পেশায় যুক্ত ছিলেন

স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ

স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ

বদর যুদ্ধে বিজয়ের মধ্যেই যে দুঃসংবাদ পেয়েছিলেন সাহাবিরা

১৭ রমজানবদর যুদ্ধে বিজয়ের মধ্যেই যে দুঃসংবাদ পেয়েছিলেন সাহাবিরা

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে