• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়া তারকার অবসর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়া তারকার অবসর

বেশ একটা ধাক্কাই যেন দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। কদিন পরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডেও ছিলেন এই অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ১৩ দিন আগে স্টয়নিস জানালেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। আর ঘোষণার পর থেকেই অবসর কার্যকর হবে, সেটাও জানালেন তিনি। 

বিজ্ঞাপন

যার অর্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না স্টয়নিসকে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড বা মিচেল মার্শের মতো এবারে স্টয়নিসেরও বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। 

নিজের অবসরের ঘোষণায় স্টয়নিস জানান, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল এক অসাধারণ যাত্রা। আর ‘সবুজ ও সোনালি’র হয়ে খেলা প্রতিটি মুহূর্তের জন্য আমি গর্ববোধ করি। সর্বোচ্চ পর্যায়ে আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমি সারাজীবন উদযাপন করব।’ 

নিজের সিদ্ধান্ত নিয়ে স্টয়নিসের মন্তব্য, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি এটাই আমার সরে যাওয়ার এবং নিজের ক্যারিয়ারের পরের অধ্যায়ে নজর দেয়ার সেরা সময়। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক আর আমি তার সাপোর্টের জন্য ভীষণভাবে কৃতজ্ঞ।' এরপরেই বললেন, 'পাকিস্তানে আমি ছেলেদের জন্য উল্লাস করব।' 

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামিন্সকে নিয়ে শঙ্কা, নতুন অধিনায়কের খোঁজে অস্ট্রেলিয়া
‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া’

ধারণা করা হচ্ছে, টি-২০ ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও বেশি সময় দেয়ার তাগিদেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলছেন এই তারকা। বর্তমানে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার রয়েছে আলাদা কদর। 

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা