• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড

বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১৫:২২
অ+
অ-
বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে এসেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার মেহেদী হাসান মিরাজের দল ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজের মুখোমুুখি হবে। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে বিসিবি। আফগান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন সৌম্য। মূলত এশিয়া কাপের মাঝে চোটের কারণে লিটন দাস ছিটকে পড়ায় দুয়ার খুলে গেছে এই বাঁ-হাতি ব্যাটারের। আফগান সিরিজের পর ক্যারিবীয়দের সঙ্গেও ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না লিটনের।

এদিকে, গত বিপিএল থেকে ব্যাটিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন অঙ্কন। অল্প সময় পরই জাতীয় দলেও তিনি ডাক পেয়ে যান। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়ছে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয়। এরপর আর কোনো ফরম্যাটে তাকে দেখা যায়নি। ২৬ বছর বয়সী এই ব্যাটার এবার ডাক পেলেন ওয়ানডেতে।

আরও পড়ুন

এক জয়েই ভারতকে টপকে গেল পাকিস্তান, ছয়ে বাংলাদেশ
বিমানবন্দরে দর্শকদের রোষানলে ক্রিকেটাররা, আবেগঘন বার্তা নাঈম শেখের
২৮১৯ দিন পর বাংলাদেশের ক্রিকেটে এমন লজ্জার ঘটনা ঘটল

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান