• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ১১:৪১
অ+
অ-
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে স্পিননির্ভর উইকেট বানিয়েও মেহেদী হাসান মিরাজের দল সিরিজ নিশ্চিত করতে পারেনি। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা উইন্ডিজদের মুখোমুখি হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

এই সিরিজে নামার আগে সর্বশেষ ১২ ওয়ানডেতে কেবল একটি জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে জয়ে ফিরতে মরিয়া দলটির পক্ষে স্পিননির্ভর উইকেট বানানোয় সেভাবে কেউ আপত্তি করছেন না। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবার নিজেদের ইতিহাসে টাই দেখেছিল মিরাজ-রিশাদরা। পরে সুপার ওভারে ১ রানে জিতে শাই হোপের দল। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচেই বাংলাদেশ ৪ স্পিনার নিয়ে নেমেছিল। একই আক্রমণ দেখা যেতে পারে আজও। টাইগার ব্যাটারদেরও মিরপুরের কালো পিচে ক্যারিবিয়ান স্পিনের চ্যালেঞ্জ সামলাতে হবে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্পিন আক্রমণও সমান তালে লড়াই করেছিল। পাশাপাশি অধিনায়ক শাই হোপের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

আরও পড়ুন

আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ
‘এখন সেই কমনসেন্স কোথায়’ —কাকে খোঁচা দিলেন বিসিবির সাবেক অ্যানালিস্ট
র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ হাতছাড়া বাংলাদেশের, শেষ ম্যাচ জিতলে যা হবে

বিজ্ঞাপন

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান