• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্যাম্ফারের হাফসেঞ্চুরিতে জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮
অ+
অ-
ক্যাম্ফারের হাফসেঞ্চুরিতে জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষেই নাজমুল হোসেন শান্ত’র দল সিরিজ জয়ের সুবাস পাচ্ছিল। তবে তাদের অপেক্ষা দীর্ঘায়িত করেছেন কার্টিস ক্যাম্ফার। তার হাফসেঞ্চুরিতে আজ (রোববার) পঞ্চম দিনে ২ উইকেট হারিয়ে আরও ৮৭ রান যোগ করেছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। 

বিজ্ঞাপন

চতুর্থ দিনে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছিল। যে রান তাড়া করে জেতা কার্যত অসম্ভবের পর্যায়ে। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে দিন শেষ করে সফরকারীরা সেই অনুমান আরও বাস্তব করে তোলে। আজ দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল ইসলাম। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে বাঁ-হাতি এই স্পিনার টেস্টে ২৫০তম উইকেট পেলেন। ২১ রানে এলবিডব্লিুউ হয়েছেন ম্যাকব্রাইন।

সপ্তম উইকেটের পতনে ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি ভাঙে। এরপর ৪৮ রান যোগ করে ক্যাম্ফার ও জর্ডান নিলের জুটি। নিলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যা দ্বিতীয় ইনিংসে এই অলরাউন্ডারের প্রথম উইকেট। ২৩৭ রানে ৮ উইকেট তুলে বাংলাদেশ দ্রুততম সময়ে জয়ের প্রত্যাশা করছিল। কিন্তু তখনও ক্রিজে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া ক্যাম্ফার। এর আগে ৮ টেস্টের ক্যারিয়ারে তিনি একটি সেঞ্চুরি করেন।

Hasan Murad celebrates a wicket with Mushfiqur Rahim, Bangladesh vs Ireland, 2nd Test, Dhaka, 4th day, November 22, 2025

নতুন বল পেয়ে আক্রমণে আসেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। অন্যপ্রান্তে চলছিল স্পিন, তবে তারা ভাঙতে পারছেন না ক্যাম্ফার-গ্যাভিন হোয়ের জুটি। অথচ সাড়ে ১১টায় মধ্যাহ্ন বিরতি দেওয়ার কথা থাকলেও, ম্যাচ শেষ হয়ে যাবে এই আশায় সেই সময় পিছিয়ে খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত হতাশই করেছেন ক্রিজে থাকা দুই আইরিশ ব্যাটার। বাড়তি ২০ মিনিট পর দেওয়া হয় বিরতি। এখনও ক্যাম্ফার ৬৩ ও হোয়ে ১৮ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

জয় পেতে আরও ২ উইকেট দরকার বাংলাদেশের। অন্যদিকে আইরিশরা এখনও ২৪৬ রানে পিছিয়ে। এখন পর্যন্ত স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাইজুল। 

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান