জয়ের পথে জামায়াত প্রার্থী আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ১৪২টি কেন্দ্রের মধ্যে ১০১ টি কেন্দ্রে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
১০১টি কেন্দ্রে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছে ৯২ হাজার ৬০১ ভোট। আসনটিতে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০।
রবিউল ইসলাম ইভান/এমটিআই