• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাতৃভাষা দিবস পালন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২
অ+
অ-
স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাতৃভাষা দিবস পালন

শ্রদ্ধা ভালোবাসায় অমর একুশে স্মরণ করেছে মাদ্রিদের প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয় বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছ এলাকার ক্যাসিনো পার্কে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রদ্ধা জানাতে মাদ্রিদের বিভিন্ন অঙ্গ সংগঠন মিলিত হয় শহীদ মিনার প্রাঙ্গণে।

সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খানের সঞ্চালনায় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুতাসিমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ইমাদুল হক।

আরও পড়ুন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বার্সেলোনায় দোয়া মাহফিল
ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময়
স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব

বিজ্ঞাপন

dhakapost

মুতাসিমুল ইসলাম ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুগে যুগে তারা প্রেরণা হয়ে থাকবেন সমগ্র বাংলাদেশিদের জন্য। মাদ্রিদের শিশু-কিশোরদের বাংলাদেশের পতাকা ও ভাষা শহীদদের ছবি আঁকার প্রশংসা করেন তিনি।

এর আগে শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

সভাপতির বক্তব্যে আল মামুন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০